সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার, পরে বনে অবমুক্ত

কক্সবাজারের টেকনাফের পাহাড় সংলগ্ন নাইট্যংপাড়া থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে তা বনে অবমুক্ত করা হয়। বাচ্চাটির বয়স এক থেকে দেড় বছর।

বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের পাহাড় সংলগ্ন নাইট্যংপাড়া থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে তা বনে অবমুক্ত করা হয়। বাচ্চাটির বয়স এক থেকে দেড় বছর।

সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়ি থেকে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়িতে শিশুরা খেলাধুলার সময় মেছো বাঘের বাচ্চাটি দেখতে পায়। পরে স্থানীয়রা এসে এটিকে জাল দিয়ে ধরে বনবিভাগে খবর দেন। বনবিভাগের লোকজন মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

পুরুষ মেছো বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট। দৈর্ঘ্য আড়াই ফুট।

বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম বলেন, সোমবার বিকেলে সদর রেঞ্জের আওতায় বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় মেছো বাঘের বাচ্চাটি অবমুক্ত করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()