সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

শিশুর কোলে গন্ধগোকুল-পেছনে সজারু: ফেসবুকে ঝড় তোলা ভিডিওর আসল সত্য

সবুজ ধানক্ষেতের বুক চিরে চলে গেছে মাটির আলপথ। সেই পথ ধরে হেঁটে চলেছে ছোট্ট এক শিশু। তার দুহাতে পরম মমতায় জড়ানো এক গন্ধগোকুল সদৃশ একটি প্রাণী। ঠিক তার পেছন পেছন, যেন অতন্দ্র প্রহরী হয়ে হেঁটে যাচ্ছে এক বিশাল সজারু। সজারুর পিঠের ধারালো কাঁটাগুলো এখন শান্ত, শিশুর ভালোবাসার ছোঁয়ায় যেন সে তার সব হিংস্রতা

পরিবেশ

সবুজ ধানক্ষেতের বুক চিরে চলে গেছে মাটির আলপথ। সেই পথ ধরে হেঁটে চলেছে ছোট্ট এক শিশু। তার দুহাতে পরম মমতায় জড়ানো এক গন্ধগোকুল সদৃশ একটি প্রাণী। ঠিক তার পেছন পেছন, যেন অতন্দ্র প্রহরী হয়ে হেঁটে যাচ্ছে এক বিশাল সজারু। সজারুর পিঠের ধারালো কাঁটাগুলো এখন শান্ত, শিশুর ভালোবাসার ছোঁয়ায় যেন সে তার সব হিংস্রতা ভুলে গেছে। এমন এক রূপকথার মতো দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে চোখ জুড়িয়ে গেছে কোটি মানুষের।

ভিডিওটি প্রথম দেখায় মনে হবে, কোনো হলিউডি অ্যানিমেশন বা ডিজনির রূপকথা যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে চোখের সামনে। শিশুটি যখন ছোট্ট পা ফেলে মেঠোপথ দিয়ে এগিয়ে যায়, বন্যপ্রাণীগুলো তাকে সঙ্গ দেয় অসীম মমতায়। এই দৃশ্য মানুষকে বাধ্য করেছে শিশুটিকে 'ডিজনি প্রিন্সেস' বা অরণ্যের রাজকন্যা বলে ডাকতে।

এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামের ছবি। দেশ-বিদেশের কিছু সংবাদমাধ্যমও একে বাংলার রূপ বলে প্রচার করেছিল। কিন্তু ভালোবাসার কোনো দেশ হয় না, সীমানা হয় না।

অনুসন্ধানে জানা গেল, এই অপরূপ দৃশ্যটি আসলে বাংলাদেশের নয়, বরং শ্রীলঙ্কার এক সবুজ প্রান্তরের। ভিডিওর সেই ছোট্ট রাজকন্যা যখন আদুরে গলায় কথা বলছিল, তার মুখে ছিল মিষ্টি সিংহলি ভাষা।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের তথ্যমতে, গত ১২ জুন প্রভাত সিলভা নামে শ্রীলঙ্কার এক ব্যক্তি প্রথম ফেসবুকে এই ভিডিও শেয়ার করেন। শ্রীলঙ্কার সিংহলি ভাষার ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে লেখা হয়, 'ছোট ভাই তার বোনের সঙ্গে কুবুরুতে যাচ্ছে।' প্রভাত সিলভার প্রোফাইল ঘেঁটে একই শিশু এবং প্রাণীগুলোর আরও একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়।

তবে ভুল প্রচারের কারণে দেশের নাম বদলে গেলেও শিশুর ভালোবাসা চিনতে ভুল হয়নি কারও। তার সার্বজনীন প্রাণী প্রেম আপ্লুত করেছে সবাইকে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()