সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

সাতছড়ি জাতীয় উদ্যানে দুই বিষধর সাপ অবমুক্ত

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি গোখরা ও একটি দাড়াশ অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বন বিভাগের উপস্থিতিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের জেলা সদস্য রবি কস্তা উদ্ধার করা সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।

পরিবেশ

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি গোখরা ও একটি দাড়াশ অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বন বিভাগের উপস্থিতিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের জেলা সদস্য রবি কস্তা উদ্ধার করা সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হাসান, সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মোবারক হাসানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, 'দাড়াশ সাপ কৃষকের বন্ধু। এটি প্রচুর ইঁদুর খেয়ে ফসল রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অকারণে কোনো সাপ হত্যা করা উচিত নয়।'

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য রবি কস্তা বলেন, 'বন্যা ও টানা বৃষ্টির কারণে সাপের প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা লোকালয়ে চলে আসছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও সাপ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সংরক্ষণ করা প্রয়োজন।'

তিনি আরও জানান, রোববার চুনারুঘাট উপজেলার আমতলী চা বাগানের বাসিন্দা রুমেল ব্যানার্জীর বাড়িতে দুটি সাপ আশ্রয় নেয়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সোমবার বন বিভাগের সহযোগিতায় সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুলো অবমুক্ত করা হয়। বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা হত্যা না করে, দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()