সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

সাপের কামড় খেয়েও আর্জেন্টিনার খেলা দেখা বৃদ্ধের বিষয়ে যা জানা গেল

সাপের কামড় খেয়েও চিকিৎসা নিতে না গিয়ে ফুটবল খেলা দেখতে থাকা এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং খেলা চলাকালীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরিবেশ

সাপের কামড় খেয়েও চিকিৎসা নিতে না গিয়ে ফুটবল খেলা দেখতে থাকা এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং খেলা চলাকালীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম হাবিবুর রহমান (৬৫)।

নিহত হাবিবুর রহমান রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বাদল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাবিবুর রহমান রোববার রাতে বাড়ির পাশে সেচ পাম্প দেখতে যান। সাড়ে ৮টার দিকে সেচ ঘর থেকে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

আর্জেন্টিনার খেলা দেখা অবস্থায় মৃত্যু প্রসঙ্গে ইউপি সদস্য বলেন, 'তিনি তো ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাহলে খেলা দেখলেন কখন?'

জিতু কবীর/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()