সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

সাপ ও ঘুমের ওষুধ দিয়ে স্বামীকে হত্যা, প্রেমিকের সঙ্গে নারী গ্রেফতার

স্বামীকে হত্যার অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, হত্যাকাণ্ডকে সাপের কামড়ে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখাতে পরিকল্পিতভাবে বিষধর সাপ ব্যবহার করা হয়েছিল। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মিরাটের।

পরিবেশ

স্বামীকে হত্যার অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, হত্যাকাণ্ডকে সাপের কামড়ে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখাতে পরিকল্পিতভাবে বিষধর সাপ ব্যবহার করা হয়েছিল। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মিরাটের।

নিহত অতুল পানওয়ার স্ত্রী দামিনীর সঙ্গে মিলে হস্তিনাপুরে একটি প্লে-স্কুল পরিচালনা করতেন। ২০১৯ সালে তাদের বিয়ে হয় এবং সেখানেই তারা বসবাস করতেন।

পুলিশের দাবি, তদন্তে জানা গেছে, স্কুলের গাড়িচালক তুষার ওরফে নিক্কির সঙ্গে দামিনীর সম্পর্ক ছিল। প্রথমে তারা সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে অতুলকে হত্যার চেষ্টা করেন। সেই পরিকল্পনা ব্যর্থ হলে নতুন কৌশল নেন তারা।

অভিযোগ অনুযায়ী, এক রাতে দামিনী তার স্বামীকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। অতুল অচেতন হয়ে পড়লে তার বিছানায় একটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়। সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এই হত্যার পেছনে দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, প্রায় ২০ লাখ রুপির জীবনবিমার অর্থ হাতিয়ে নেওয়া এবং দ্বিতীয়ত স্বামীকে সরিয়ে দিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়া।

প্রথমদিকে ঘটনাটি সাপের কামড়ে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছিল। তবে তদন্তকারীরা ঘটনাস্থলের বিভিন্ন তথ্য, মোবাইল ফোনের কল রেকর্ড এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি জানতে পারেন।

এরপর স্ত্রী দামিনী ও তার কথিত প্রেমিক তুষারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তুষারও বিবাহিত এবং তিনি তার স্ত্রীকে তালাক দেওয়ার পরিকল্পনা করছিলেন বলে তদন্তে উঠেছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং মামলার তদন্ত অব্যাহত।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()