সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় আসছে অসুস্থ ‘বাদশা বাহাদুর’

বগুড়ার মহাস্থানগড় এলাকায় সার্কাসের কাজে ব্যবহৃত অসুস্থ হাতি 'বাদশা বাহাদুর' অবশেষে সরকারি হেফাজতে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় হাতিটির কল্যাণ ও সুচিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ

বগুড়ার মহাস্থানগড় এলাকায় সার্কাসের কাজে ব্যবহৃত অসুস্থ হাতি 'বাদশা বাহাদুর' অবশেষে সরকারি হেফাজতে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় হাতিটির কল্যাণ ও সুচিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে হাতিটিকে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে 'বাদশা বাহাদুর' নামের হাতিটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে উদ্ধার করে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বেচ্ছায় প্রাণীটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান এবং হস্তান্তর করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, নিয়মিত পরিচর্যা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সেখানে 'বাদশা বাহাদুর' সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

হস্তান্তরের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর অসুস্থ হাতিটি উন্নত চিকিৎসার জন্য চিড়িয়াখানায় পাঠানোয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সাধারণ মানুষ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()