সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন: আসিফ মাহমুদ

পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (৬ জুন) দলটির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা-সেমিনার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিন

পরিবেশ

পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (৬ জুন) দলটির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা-সেমিনার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের খুব বড় পরিসরে কাজ করার সুযোগ সীমিত। তবে মানুষ আমাদের কথা শোনে এবং অনুসরণ করে। সেই দায়িত্ববোধ থেকেই এনসিপি ঢাকা মহানগর উত্তর এ সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দেশের বনভূমির পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে, যা উদ্বেগজনক। বর্তমানে বনভূমির পরিমাণ প্রায় ১০ শতাংশে নেমে এসেছে, অথচ পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি অন্তত ২৫ শতাংশ হওয়া প্রয়োজন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত এর বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

তিনি আশা প্রকাশ করেন, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে।

রাজধানীর পরিবেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির মুখপাত্র বলেন, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকা দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। দূষিত পরিবেশের কারণে নগরবাসী নানা ধরনের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে।

সিটি করপোরেশনের প্রশাসকদের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের প্রতিশ্রুতির অপেক্ষায় না থেকে বর্তমান দায়িত্ব পালনকালেই পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। পরিবেশ সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া, যা কোনো নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারে না।

তিনি আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মসূচি বা প্রতীকী বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এটি একটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনা, নীতি ও বাস্তবায়নের বিষয়। এ ক্ষেত্রে সরকারকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, সেমিনার ও আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আব্দুল্লাহ আল কাউছার/এমআইএইচএস/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()