সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

পরিবেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

ফতুল্লায় পদ্মা রেললাইনের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শেখ রবিউল আলম বলেন, ‌'আমি যতটা জেনেছি এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম নয়। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে কিছু অবস্ট্রাকল কিন্তু রাখা হয়। দেখবেন যে ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। কিন্তু পরে দেখা যাচ্ছে যে, এই সরানোটাকে অন্যভাবে দেখছে না, ইতিবাচকভাবে দেখা হচ্ছে না।'

কনস্ট্রাকশনের অংশ হিসেবে অতিরিক্ত মাটি থাকে জানিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন এই মাটি সরানো হয়নি। ওটা একটু উঁচু হওয়ায় ওখান থেকে মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল, অতিরিক্ত মাটি ছিল, অবস্থা তৈরি করার জন্য কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে।

তিনি বলেন, 'আমরা বন্ধ (মাটিকাটা) করে ওখানে গাছ লাগানোর সিদ্ধান্ত দিয়েছি, ওখানে গাছ লাগানো হবে।'

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মার রেল সেতু পিলারের নিচ থেকে মাটি কাটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি সমালোচনার জন্ম দেয়।

ভাঙ্গা-পায়রা রেল রুট

ভাঙ্গা-পায়রা রেল রুট পরিবর্তনের কোনো সিদ্ধান্ত আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, 'ফিজিবিলিটি টেস্ট হয়েছে। এই মুহূর্তে অ্যালাইনমেন্ট চেঞ্জ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা যে ফিজিবিলিটিটা করেছি, আগের যে অ্যালাইনমেন্ট আছে সেটা অনুসরণ করেই করেছি এবং এখন পর্যন্ত যে প্রকল্প নিতে চলেছে সেটা অনুসরণ করেই অগ্রসর হচ্ছি। অ্যালাইনমেন্টের চেঞ্জের কোনো প্রয়োজন দেখছি না, এরকম দাবিও দেখছি না।'

আরএমএম/এমএএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()