সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ফেনীতে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির হিমালয়ী গ্রিফন শকুন

ফেনীর সোনাগাজীতে বিপন্ন প্রজাতির একটি 'হিমালয়ী গ্রিফন' শকুন উদ্ধার করেছে বন বিভাগ ও প্রাণী বিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম।

পরিবেশ

ফেনীর সোনাগাজীতে বিপন্ন প্রজাতির একটি 'হিমালয়ী গ্রিফন' শকুন উদ্ধার করেছে বন বিভাগ ও প্রাণী বিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম।

ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম জানায়, টিমের কাছে খবর আসে সোনাগাজী চর খোন্দকার ইঞ্জিনিয়ার পাড়ায় একটি 'হিমালয়ী গ্রিফন' শকুন আহত অবস্থায় স্থানীয়রা আটক করেছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকালে ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর অ্যান্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি তাৎক্ষণিক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর আবদুল্লাহ আল সাদিকে বিষয়টি জানিয়ে ফেনী বন বিভাগের ফরেস্টার বাবুল চন্দ্র ভৌমিকের সঙ্গে আলোচনা করেন। পরে সোনাগাজী উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে হিমালয়ী গ্রিফন শকুনটি উদ্ধার করেন।

প্রাথমিক চিকিৎসার জন্য শকুনটি ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের তত্ত্বাবধানে হস্তান্তর করেন ফেনীর সামাজিক বন বিভাগ।

ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর অ্যান্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি জানান, পরবর্তী সুস্থ হওয়ার পর বন্যাপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশ অথবা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()