সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

নেপালের বন্যায় ১,৮০০ হেক্টর ধান নষ্ট, মারা গেছে হাজারো গবাদিপশু

ভোটে কোশি–ত্রিশূলী নদী অববাহিকার বন্যায় প্রায় ১,৮০০ হেক্টর ফসল নষ্ট হয়েছে এবং উৎপাদন ক্ষতি ৭,৭০০ টনের কাছাকাছি বলে এফএওর প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে।

ফসল

গত ২৬ আগস্ট ২০২৬ নেপালের ভোটে কোশি–ত্রিশূলী নদী অববাহিকায় আকস্মিক বন্যায় এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রাথমিক মূল্যায়ন বলছে, এই বন্যায় প্রায় ১,৮০০ হেক্টর ফসল—যার বেশির ভাগই ধান—ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদন ক্ষতি ৭,৭০০ টনের কাছাকাছি।

মারা গেছে হাজার হাজার গবাদিপশু। ক্ষতিগ্রস্ত ১১টি পৌরসভায় ৩ লাখ ৫০ হাজারেরও বেশি গরু, মহিষ, ভেড়া ও ছাগল এবং ১৬ লাখ হাঁস-মুরগি ছিল। এফএওর হিসাব, এসব এলাকার গবাদিপশু ও হাঁস-মুরগির ৫ থেকে ১০ শতাংশ পুরোপুরি হারিয়ে গেছে।

এফএওর উপমহাপরিচালক বেথ বেকডল বলেন, “এই দুর্যোগ বহু পরিবারের খাবার জোগাড় আর আয়ের উপায়টিকেও ভাসিয়ে নিয়ে গেছে। ফসল চাপা পড়েছে কাদা ও পলির নিচে। মাছের পুকুর ভেসে গেছে; সড়ক, সেতু ও বাজার ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য, গোখাদ্য, দুধ ও কৃষি উপকরণের চলাচল বন্ধ হয়ে গেছে।”

তাৎক্ষণিক চাহিদাগুলো সুনির্দিষ্ট—কৃষকের জন্য বীজ, বেঁচে যাওয়া পশুর জন্য খাদ্য ও চিকিৎসা, আর টিকা ও রোগ নজরদারি; কারণ এ ধরনের বন্যার পর পশুর রোগ ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায়। প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই পশুচিকিৎসকসহ জরুরি দল পাঠিয়েছে এফএও এবং আহত পশুর চিকিৎসায় ওষুধ সরবরাহ করেছে।

বেকডল বলছেন, এখানে দুটি ঘড়ি একসঙ্গে চলছে। প্রথমটি জরুরি ত্রাণের—বিশুদ্ধ পানি, খাবার, আশ্রয় ও পয়ঃনিষ্কাশন, এবং ৪১টি সেতু ধ্বংস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছানো। দ্বিতীয় ঘড়িটি চাষের পঞ্জিকা। তাঁর ভাষায়, “রোপণের মৌসুম কোনো পুনর্বাসন পরিকল্পনার জন্য অপেক্ষা করে না।”

জমি নিজেই এখন সমস্যার অংশ। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ফসলি জমি কাদা ও পলির নিচে চাপা পড়েছে, সেই সঙ্গে ভাঙন ও পলি জমার হারও বেশি। বেকডল বলেন, পুনরুদ্ধার মানে কেবল বীজ বদলে দেওয়া নয়—কোন জমি আবার চাষের উপযোগী তা নির্ধারণ, মাটি ঠিক করা, নিষ্কাশন ও সেচব্যবস্থা মেরামত এবং পরের ফসলের জন্য কৃষককে প্রস্তুত করা। “কৃষক যদি পরের রোপণ মৌসুম হারান, এই বন্যার প্রভাব আরও অনেক দিন থেকে যাবে।”

নেপাল সরকারের অনুরোধে কৃষিক্ষেত্রের ক্ষয়ক্ষতির মূল্যায়নের নেতৃত্ব দিচ্ছে এফএও। মাঠপর্যায়ের জরিপের সঙ্গে স্যাটেলাইট ও রিমোট সেন্সিং তথ্য মিলিয়ে কাজটি করা হচ্ছে, যাতে অনুমান নয়, মাপা ক্ষতির ভিত্তিতে পুনর্বাসন পরিকল্পনা হয়। বেকডলের কথায়, “আমাদের শুধু জানলে চলবে না বন্যা কোথায় গিয়েছিল—জানতে হবে সে কী কী নিয়ে গেছে, আর আবার উৎপাদনে ফিরতে কৃষকের কী দরকার।”

সূত্র: এফএও নিউজরুম

এফএও নিউজরুমদা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()