সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

অসুস্থ মুরগি কিনে অতিরিক্ত লাভে বিক্রি, দোকানির জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অসুস্থ মুরগি কিনে অতিরিক্ত লাভে বিক্রির দায়ে এক ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় শতাধিক অসুস্থ ও মরা মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়।

লাইভস্টক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অসুস্থ মুরগি কিনে অতিরিক্ত লাভে বিক্রির দায়ে এক ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় শতাধিক অসুস্থ ও মরা মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়।

সোমবার (২৭ মার্চ) উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক নুর এ আলম সিদ্দিকী।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বাজার মনিটরিংকালে একটি মুরগির দোকান পরিদর্শনের সময় অসুস্থ ও মরা মুরগি পাওয়া যায়। পরে জানা যায় ওই ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় স্বল্পমূল্যে অসুস্থ মুরগি কিনে তা বাজারে বিক্রি করছেন। তাৎক্ষণিক মুরগি বিক্রি বন্ধ রাখার নিরাপদ খাদ্য পরিদর্শক নুর এ আলম সিদ্দিকী।

এ সময় শতাধিক অসুস্থ ও মরা মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অসুস্থ মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরীয়ার জাগো নিউজকে বলেন, সুস্থ মুরগিগুলোও মনিটরিং করতে প্রাণী সম্পদ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। জনস্বাস্থ্যের জন্য হুমকি মনে হলে সেগুলোও সরিয়ে নিতে বলা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

উৎপাদন বাড়িয়ে ডিম-মাংসের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে হবে: প্রতিমন্ত্রী

কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জাগো নিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

শ্রীমঙ্গলে হাঁস খেতে এসে ধরা বনবিড়ালের দুই বাচ্চা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়িতে হাঁশ খেতে এসে জনতার হাতে আটক হওয়া বনবিড়ালের দুটি বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()