সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

নদীবেষ্টিত নোয়াখালীতে রাসেলস ভাইপার আতঙ্ক

নোয়াখালীর ৯ উপজেলায় বিষাক্ত সাপ 'রাসেলস ভাইপার' আতঙ্ক বিরাজ করছে। কোম্পানীগঞ্জ উপজেলার দুই স্থানে সাপ পিটিয়ে মারার খবরে এবং অতিরিক্ত জোয়ারের দ্বীপ উপজেলা হাতিয়ায় আতঙ্কের মাত্রা বেশি।

পরিবেশ

নোয়াখালীর ৯ উপজেলায় বিষাক্ত সাপ 'রাসেলস ভাইপার' আতঙ্ক বিরাজ করছে। কোম্পানীগঞ্জ উপজেলার দুই স্থানে সাপ পিটিয়ে মারার খবরে এবং অতিরিক্ত জোয়ারের দ্বীপ উপজেলা হাতিয়ায় আতঙ্কের মাত্রা বেশি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, জরুরি ভিত্তিতে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। এরমধ্যে হাতিয়ায় ৫০ ভায়াল (১০ ইনজেকশনে এক ভায়াল) মজুত রয়েছে।

রোববার (২৩ জুন) রাতে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালী নদীবেষ্টিত জেলা হওয়ায় এখানে সবকটি উপজেলায় বিষাক্ত সাপের উপদ্রব রয়েছে। এরমধ্যে রাসেলস ভাইপার নামে সাপের আতঙ্ক বিরাজ করায় প্রত্যেক উপজেলা হাসপাতালসহ জেনারেল হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার ব্যবসায়ী শাজাহান সাজু জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে আমাদের পাশের এলাকা চরকাঁকড়ার উকিলপাড়া এলাকার মসজিদের পাশে মুসল্লিরা একটি সাপ পিটিয়ে মারে। যা দেখতে অবিকল রাসেলস ভাইপারের মতো। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এর আগে গত ২৫ এপ্রিল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিরল প্রজাতির 'ইয়েলো-বেলাইড সি' সাপের দেখা মেলে। চরঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারের কমলার দীঘি সমুদ্র সৈকতে সাপটি দেখেন স্থানীয়রা। পরে তাসনিম মাহমুদ তানিম নামে এক যুবক এর ছবি তোলেন। রাতে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

এছাড়া গত বছর ৬ সেপ্টেম্বর বিষাক্ত সাপের কামড়ের পর অ্যান্টিভেনম না থাকায় চাটখিল উপজেলায় নূপুর কর্মকার (৩২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। নিহত নূপুর উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের কর্মকার বাড়ির কুন্তল কর্মকারের ছেলে। একই বছরের ১৫ নভেম্বর সাপের কামড়ে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম রিয়াদের মেয়ে নুসরাত জাহান নুবা (৩) মারা যায়।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজন সচেতনতা। সাপ কাটলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। তবে ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করা যাবে না। সাপে কাটা স্থানে কোনো মলম বা মালিশ লাগানো উচিত না।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের জালি কাবাব খেয়েছেন কখনো, রইল রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়েছেন কখনো? বাঙালির প্রিয় ইলিশকে একটু ভিন্নভাবে পরিবেশন করতে চাইলে এই পদটি হতে পারে দারুণ একটি আয়োজন।

জাগো নিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অভিনয় করছে সাপ, চরিত্র পেতে দিতে হলো অডিশনও!

মঞ্চে জায়গা করে নিতে অডিশন দেওয়া নতুন কিছু নয়। যোগ্যতা, দক্ষতা আর অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে বাছাইপর্ব পেরিয়ে তবেই মেলে মঞ্চে ওঠার সুযোগ। তবে নিউইয়র্কের একটি বিখ্যাত অপেরা মঞ্চে এবার সেই চেনা ছবিতেই যোগ হয়েছে এক অদ্ভুত চমক। সেখানে অভিনয়ের সুযোগ পেতে অডিশন দিতে হাজির হয়েছিল এমন এক প্রতিযোগী, যার কথা হ

জাগো নিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

যশোরের শার্শায় বেড়েছে পাট চাষ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

কয়েক বছর আগেও যে জমিতে অন্য ফসলের চাষ হতো; এবার সেসব জমির অনেকটাই দখল করেছে পাট। সবুজ পাটগাছ এখন শার্শার মাঠজুড়ে। কোথাও পাট কাটা হচ্ছে, কোথাও চলছে আঁটি বাঁধার কাজ। আবার কোথাও কৃষকেরা পাট জাগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের সম্ভাবনায় এ বছর পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। তবে

জাগো নিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()