সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

নারায়ণগঞ্জে জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ

নারায়ণগঞ্জ শহরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। প্রথমে কয়েক বস্তার মধ্য দিয়ে শুরু করলেও দিন দিন বস্তার পরিমাণ বাড়ানো হচ্ছে। বাড়ির আঙিনা কিংবা আশপাশের পতিত জমি অথবা জমির একপাশে বস্তায় এই আদা চাষ করছেন। কেউ কেউ আবার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও আদা চাষের পরিকল্পনা করছেন।

শাকসবজি

নারায়ণগঞ্জ শহরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। প্রথমে কয়েক বস্তার মধ্য দিয়ে শুরু করলেও দিন দিন বস্তার পরিমাণ বাড়ানো হচ্ছে। বাড়ির আঙিনা কিংবা আশপাশের পতিত জমি অথবা জমির একপাশে বস্তায় এই আদা চাষ করছেন। কেউ কেউ আবার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও আদা চাষের পরিকল্পনা করছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বস্তায় আদা চাষের খরচ অনেক কম। বস্তাপ্রতি ৫০-৬০ টাকা খরচ করে প্রায় ১ থেকে দেড় কেজি আদা পাওয়া যায়। যার মাধ্যমে একটি পরিবার কয়েকটি বস্তায় আদা চাষ করে সহজেই পরিবারের চাহিদা মেটাতে পারে। এর জন্য তেমন খরচ হয় না। যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চান; সেক্ষেত্রেও খুব বেশি কষ্ট করতে হবে না।

নারায়ণগঞ্জ শহরের গার্মেন্টস ব্যবসায়ী মিজানুর রহমান টুলু। তিনি অনেকদিন ধরেই গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তার গার্মেন্টসের পাশে পতিত জায়গায় একটি বাগান গড়ে তুলেছেন। সেই বাগানের একটি অংশে বস্তায় আদা চাষ করছেন।

মিজানুর রহমান টুলু বলেন, ‌'আমার অনেক দিন ধরেই বাগানের অভিজ্ঞতা আছে। একদিন ইউটিউবে দেখলাম বস্তায় আদা চাষ হচ্ছে। তখন কৃষি অফিসারকে বললাম, আমি বস্তায় আদা চাষ করতে চাই। তিনি আমাকে সহযোগিতা করলেন। প্রথম ৩০ বস্তায় আদা চাষ করলাম এবং বাম্পার ফলন হলো। এবার আমি ১০০ বস্তায় আদা চাষ করছি। যদি এবার ভালো হয় তাহলে সামনের বছর বাণিজ্যিকভাবে ৫০০ বস্তায় চাষ করবো।'

আরও পড়ুনমুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত চাষিরা, সার-খরচ নিয়ে চিন্তা পাটবীজ চাষ করে সফল ফরিদপুরের চাষিরা

তিনি বলেন, 'বস্তায় আদা চাষ করতে তেমন একটা খরচ হয় না। ৫ টাকার বস্তা, ৩০ টাকার মাটি মিলিয়ে বস্তাপ্রতি ৫০-৬০ টাকার মতো খরচ হয়। খুব বেশি যত্ন নিতে হয় না। প্রথমে সার দিয়ে লাগাতে হয়। তারপর মাঝেমধ্যে আগাছা পরিষ্কার করতে হয়। সেইসঙ্গে কীটনাশক দিতে হয়। এ ছাড়া তেমন যত্নের প্রয়োজন হয় না।'

গোগনগর এলাকার কৃষক জুমান বলেন, 'আমি বিভিন্ন মৌসুমি সবজি চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করি। এ বছর কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী নতুন করে আদা চাষ শুরু করেছি। আশা করছি খুব ভালো ফলন হবে। এ বছর ভালো ফলন হলে আগামী বছর আরও বেশি করে চাষ করবো। বস্তায় আদা চাষ করে অনেক লাভবান হওয়া যাবে।'

নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শম্পা ইসলাম নওরিন বলেন, 'শহরে যেহেতু কৃষিজমির পরিমাণ কম। তাই বস্তায় আদা চাষের মাধ্যমে মসলা জাতীয় ফসলের সম্প্রসারণ করার চেষ্টা করা হচ্ছে। এটা লাভজনক পদ্ধতি। অল্প জায়গায় আদা চাষ করা যাবে। প্রতি বস্তায় প্রায় কেজি পরিমাণ আদা চাষ করা যায়। একটি পরিবারের চাহিদা সহজেই পূরণ করা যায়। খুব বেশি ব্যবস্থাপনার প্রয়োজন হয় না।'

নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত বলেন, 'আমাদের উপজেলায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এর সুবিধা হচ্ছে আদা ছায়াযুক্ত স্থানে হয়। সহজেই স্থানান্তর করা যায়। বাইরে থেকে মাটি এনে চাষ করা যায়। খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না। অল্প খরচেই করা যায়। বাসার ছাদেও চাষ করা যায়। এর মধ্য দিয়ে মসলা জাতীয় ফসলের চাহিদা পূরণ হয়। এটি স্বাস্থসম্মত নিরাপদ খাদ্য। পারিবারিক পুষ্টি চাহিদা সহজেই পূরণ করা যায়।'

মোবাশ্বির শ্রাবণ/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

দারিদ্র্য ও অপমান সয়েও সফল বগুড়ার ‘মিষ্টি কুমড়া রানি’

কোলে এক বছরের শিশু। গর্ভে আরেক সন্তান। একটি ছোট গামছায় বাঁধা কয়েকটি কাপড়ই তখন তার সম্বল। পেছনে ফেলে এসেছেন ভাঙা সংসার, সামনে শুধুই অনিশ্চয়তা। অনেকেই ভেবেছিলেন, এখানেই হয়তো থেমে যাবে এক নারীর জীবন। কিন্তু থামেননি তিনি। চোখের জলকে শক্তিতে বদলে নতুন করে শুরু করেছিলেন জীবনযুদ্ধ।

জাগো নিউজ ২৪১০ জুলাই ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রসুন, খাওয়ার সঠিক নিয়ম জানেন তো

রসুন শুধু রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানোর মসলাই নয়, এটি বহুদিন ধরেই ভেষজ গুণের জন্য পরিচিত। ভাজাভুজি, মাছ-মাংসের ঝোল, স্যুপ কিংবা আচার-প্রায় সব ধরনের রান্নাতেই রসুনের ব্যবহার দেখা যায়। আবার অনেকেই ওজন নিয়ন্ত্রণ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কারণে প্রতিদিন সকালে কাঁচা রসুন খান।

জাগো নিউজ ২৪১০ জুলাই ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()