সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

লোকালয়ে হাতি, জারি হলো ১৪৪ ধারা

ভারতে লোকালয়ে চলে এসেছে দুটি হাতি। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তারা। আতঙ্ক তৈরি হলেও সেই হাতি আসার খবরে লোকজনের ভিড় বাড়ছে। ভিড় ঠেকাতে জলপাইগুড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পরিবেশ

ভারতে লোকালয়ে চলে এসেছে দুটি হাতি। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তারা। আতঙ্ক তৈরি হলেও সেই হাতি আসার খবরে লোকজনের ভিড় বাড়ছে। ভিড় ঠেকাতে জলপাইগুড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রোববার ভোরের দিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে দুটি হাতি করলা নদী ধরে শহরে ঢুকে পড়ে। তবে সেখানে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জলপাইগুড়ির টিবি হাসপাতাল সংলগ্ন সঞ্জয়নগর কলোনির এক বাসিন্দা বলেন, নেতাজিপাড়া এলাকা থেকে নদী পার হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে আসে দুটি হাতি। ফের হাসপাতালের পেছনে নদীর দিকে নেমে যায় তারা। বিশ্ব বাংলা কোভিড হাসপাতালের চত্বরেও ঢুকে পড়েছিল দুটি হাতি।

প্রাথমিকভাবে আতঙ্ক তৈরি হলেও শহরে হাতি চলে আসার খবর চাউর হতেই ভিড় জমতে থাকে। যত বেলা বাড়তে থাকে, তত বাড়তে থাকে ভিড়। সেই পরিস্থিতিতে পরিবেশকর্মীরা আশঙ্কা করতে থাকেন, যত ভিড় হবে, তত হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর দুষ্কর হয়ে উঠবে। ভিড় সামলাতে অবশেষে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

বনবিভাগ ধারণা করছে, খাবারের খোঁজেই দলছুট হয়ে ওই দুটি হাতি শহরে ঢুকে পড়ে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()