সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

লোকালয়ে এসে বিপাকে লজ্জাবতী বানর, বিক্রির আগে উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি পরিবার বানরটি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পরে খবর পেয়ে বন বিভাগের সহায়তায় বানরটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশ।

বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি পরিবার বানরটি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পরে খবর পেয়ে বন বিভাগের সহায়তায় বানরটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দার জানান, মঙ্গলবার রাতে বৈদ্যপাড়া এলাকার একটি পরিবারের কাছে বানরটি ধরা পড়ে। পরে তারা বানরটি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখে দেন। বিষয়টি জানাজানি হলে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশকে খবর দেওয়া হয়।

পরে বুধবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশের সদস্যরা। সেখান থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নাঈম উদ্দিন বিজয় বলেন, লজ্জাবতী বানর বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। এটি রক্ষা করা সবার দায়িত্ব। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে আটক বা বিক্রি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সবার কাছে অনুরোধ।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হবে। পরে প্রকৃতিতে অবমুক্ত করার উপযোগী হলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

এমআরএএইচ/এমআইএইচএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()