সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

খাদ্যশস্যের নিরাপত্তা মজুত বাড়ানো ও পুষ্টিচাল বিতরণের সিদ্ধান্ত

দেশে স্বাভাবিক সময়ে ১৪ লাখ মেট্রিক টন এবং দুর্যোগকালীন সময়ে ১৫ লাখ টন খাদ্যশস্য নিরাপত্তা মজুত নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ

দেশে স্বাভাবিক সময়ে ১৪ লাখ মেট্রিক টন এবং দুর্যোগকালীন সময়ে ১৫ লাখ টন খাদ্যশস্য নিরাপত্তা মজুত নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সভায় আরও জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি করে ৬ মাসে মোট ৯ লাখ ৯০ হাজার টন চাল বিতরণ করা হবে। এছাড়া অপুষ্টি নিরসন ও জনগণের পুষ্টি নিরাপত্তা জোরদার কর্মসূচির আওতায় মোট ৩০০টি উপজেলায় ছয়টি ভিটামিন ও খনিজসমৃদ্ধ পুষ্টিচাল (Fortified Rice) বিতরণ করা হবে।

গত পাঁচ অর্থবছরে সরকারি খাতে গড়ে ৩২ লাখ ৩২ হাজার টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৫ লাখ ৮ হাজার টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

খাদ্যশস্যের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধি পাওয়াতে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয় এ সভায়।

এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থার সাময়িক বিঘ্নের সময় দুর্গম পার্বত্য অঞ্চলে দ্রুত ও নির্বিঘ্নে খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে তিন পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অন্যদিকে ২০৩০ সালের মধ্যে বর্তমান খাদ্যশস্য মজুদ সক্ষমতা ৩০ লাখ টন বৃদ্ধি করার বিষয়ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে এফপিএমসির সভায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()