সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

জয়পুরহাটে ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কা

উত্তরের জেলা জয়পুরহাটে শুরু হয়েছে আগাম ইরি-বোরো মৌসুমের ধান কাটা। অতিরিক্ত গরমে কৃষকদের কষ্ট হলেও কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত কৃষকেরা। বসে নেই নারীরাও। মনের আনন্দে ধান শুকিয়ে ঘরে তোলার কাজে সহযোগিতা করছেন। ঝড়-বৃষ্টি না হওয়ায় ভালো ফলনের আশা তাদের। দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক এসেছে ধান কাটতে। এখ

এগ্রোবিজ

উত্তরের জেলা জয়পুরহাটে শুরু হয়েছে আগাম ইরি-বোরো মৌসুমের ধান কাটা। অতিরিক্ত গরমে কৃষকদের কষ্ট হলেও কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত কৃষকেরা। বসে নেই নারীরাও। মনের আনন্দে ধান শুকিয়ে ঘরে তোলার কাজে সহযোগিতা করছেন। ঝড়-বৃষ্টি না হওয়ায় ভালো ফলনের আশা তাদের। দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক এসেছে ধান কাটতে। এখন ভালো দাম পেলেই তারা খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ মৌসুমে ৬৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৬৯ হাজার ৬০০ হেক্টর। গত বছর বোরো চাষাবাদ হয়েছিল ৬৯ হাজার ২৭৭ হেক্টর জমিতে।

এছাড়া জেলায় এবার বিভিন্ন উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ৬২ হাজার ৮৭৫ হেক্টর এবং হাইব্রিড জাতের ধান ৬ হাজার ৭২৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৮৬ মেট্রিক টন।

আরও পড়ুন: বৈশাখে কৃষকের করণীয়

সদরের কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত কাটা হচ্ছে আগাম জাতের ধান। আগাম জাতের শুভলতা ও খাটো জিরাশাইল নামক জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে পুরো মাড়াই মৌসুম শুরু হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে।

সদর উপজেলার জামালগঞ্জ পাকার মাথা এলাকার কৃষক বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, 'এবার ১০ বিঘা জমিতে আগাম বোরো ধানের আবাদ করেছি। জমিতে ফলন ভালো হয়েছে। ধানের দাম ভালো পেলে লাভবান হওয়া যাবে।'

সদর উপজেলার ধারকী পাকারমাথার মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, 'আমি এবার ৯ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছি। বোরো ধানের বাম্পার ফলন দেখে কষ্টের কথা ভুলে গেছি। ঝড়, বৃষ্টি না হলে ভালো পরিমাণ ধান ঘরে তুলতে পারবো।'

আরও পড়ুন: ব্লাস্ট রোগে নষ্ট আগাম জাতের ব্রি-ধান ২৮

একই গ্রামের ফরিদ মন্ডল বলেন, 'এবার ৩ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। এতে খুশি আমি। জ্বালানিসহ কৃষি উপকরণের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়েছে। তাই বাজারে ধানের ভালো দাম না পেলে ক্ষতির মুখে পড়ার শঙ্কাও আছে।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোছা. রাহেলা পারভিন জাগো নিউজকে বলেন, 'প্রাকৃতিক কোনো দুর্যোগ না হওয়ায় বোরো ধানের এবার বাম্পার ফলন হয়েছে। স্বপ্নের বোরো ধান সঠিক সময়ে ঘরে তুলতে জেলায় কাটা-মাড়াইয়ের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান দেওয়া হয়েছে। এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()