সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

জমে উঠছে কোরবানি পশুখাদ্যের অস্থায়ী বাজার

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বুধবার (৬ জুলাই) থেকে বসছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে হাটে আসছে পশু। পাশাপাশি হাটগুলোতে জমে উঠেছে পশুখাদ্যের বাজারও।

লাইভস্টক

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বুধবার (৬ জুলাই) থেকে বসছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে হাটে আসছে পশু। পাশাপাশি হাটগুলোতে জমে উঠেছে পশুখাদ্যের বাজারও।

সোমবার (৪ জুলাই) রাজধানীর শাহাজাহানপুর, মেরাদিয়া ও মেরুলবাড্ডা পশুর হাট ঘুরে দেখা যায়, এসব এলাকার আশেপাশে পশুখাদ্যের বিক্রির ভাসমান দোকান বসেছে। অস্থায়ী এসব বিক্রেতার কেউ ঢাকার, আবার কেউবা এসেছেন ঢাকার বাইর থেকে। শিশু, নারী, বৃদ্ধ সবাই এসব পশুখাদ্য ও কোরবানির বিভিন্ন সরঞ্জাম বিক্রি করছেন।

এদিকে, ঘোষণা অনুযায়ী বুধবার থেকে হাটে পশু বেচাকেনা শুরুর কথা থাকলেও এরই মধ্যে ক্রেতারা হাটে আসতে শুরু করেছেন। মূল হাটে কেনাবেচা না হলেও হাটের পাশে অস্থায়ীভাবে প্রচুর পশু রাখা আছে। এছাড়া পাড়ায়-মহল্লায়ও চোখে পড়ছে কোরবানির পশু। সেই সঙ্গে মহল্লাগুলোতেও পশুখাদ্যের দোকান বসেছে।

অস্থায়ী এসব পশুখাদ্যের বিক্রেতারা জানান, বছরের অন্যান্য সময়ে তারা অন্য পেশায় নিয়োজিত থাকলেও কোরবানির ঈদের সময় তারা এ ব্যবসা করেন। তাতে কয়েকদিনের পরিশ্রমে অনেক ভালো অঙ্কের টাকা আয় করা যায়। হাটে পশু আসা শুরুর পর থেকে কোরবানির দ্বিতীয় দিন পর্যন্ত চলে এ ব্যবসা।

ডিআইটি রোডের পাশে বাঁশের বাজারের ভেতর বসেছে পশুখাদ্যের বাজার। সেখানে সালাম নামের এক বিক্রেতা জানান, সিরাজগঞ্জ, রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গো-খাদ্য সংগ্রহ করেন তিনি। তার দোকানে ছোট আকারের প্রতি গোছা খড় বিক্রি হচ্ছে ২০ টাকায়। গ্রাম থেকে ৮ থেকে ১০ টাকায় এগুলো সংগ্রহ করে পরিবহন ও অন্যান্য খরচ বাবদ এ দামে বিক্রি করছেন তিনি।

বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, হাটভেদে গমের ভুসি কেজিপ্রতি ৫৫ থেকে ৬৫ টাকা, চালের কুড়া ৬০ থেকে ৬৫ টাকা, খুদ ৫৫ থেকে ৬০ টাকা, কুড়া (তুষ) ৩২ থেকে ৩৫ টাকা, মোটা লবণ (খোলা) ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জাতভেদে কাঁচা ঘাস প্রতি আটি ২০ থেকে ২৫ টাকা ও বিচালি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মেরুল বাড্ডার হাটে ভ্যানের ওপর কাঁচা ঘাস বিক্রি করছেন জামাল মিয়া। অন্য সময়ে তরকারি বিক্রি করলেও ঈদের এসময় পশুখাদ্য বিক্রি করেন। তিনি বলেন, গত বছরের থেকে এ বছর ঘাসের দাম অনেক বেশি।

শাহাজাহানপুর হাটে পশুখাদ্যের বিক্রেতা এনামুল হোসেন বলেন, গত বছরের থেকে সব খাদ্যের দাম এবার তুলনামূলকভাবে অনেক বেশি। আগে যে গমের ভুসি কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা ছিল, সেটা কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। খেসার ডালের ভুসি ২০ টাকা বেড়ে ৭০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের পশুখাদ্যের দাম ১০ থেকে ২০ টাকা কেজিপ্রতি বেড়েছে।

পশুরহাটে সিরাজগঞ্জ থেকে আসা নাজের হোসেন বলেন, এমনিতে বাজারে যে পরিমাণ দাম বেড়েছে, তার থেকেও বেশি দামে সব অস্থায়ী দোকানে।

এদিকে, এসব হাটে পশুখাদ্যের পাশাপাশি কোরবানির জন্য পাওয়া যাচ্ছে হোগলার চাটাই ও খাটিয়াও। আকারভেদে প্রতি পিস চাটাই ১৫০ থেকে ২৫০ টাকা ও খাটিয়া প্রতি পিস ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এনএইচ/আরএডি/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

উৎপাদন বাড়িয়ে ডিম-মাংসের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে হবে: প্রতিমন্ত্রী

কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জাগো নিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

শ্রীমঙ্গলে হাঁস খেতে এসে ধরা বনবিড়ালের দুই বাচ্চা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়িতে হাঁশ খেতে এসে জনতার হাতে আটক হওয়া বনবিড়ালের দুটি বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()