সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

জাবিতে সাড়ে ৫ ফুট লম্বা খৈয়া গোখরা সাপ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা ও পাঁচ কেজি ওজনের একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

পরিবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা ও পাঁচ কেজি ওজনের একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার একটি স্টাফ কোয়ার্টারের সামনে থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী ও পরিবেশবাদী সংগঠন 'ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন'।

খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী ও পরিবেশবাদী সংগঠন 'ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন' এর সদস্যরা/ছবি: জাগো নিউজ

এর আগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকা থেকেও আরেকটি সাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার (সম্পদ রক্ষণাবেক্ষণ) এক কর্মকর্তার ফোনের মাধ্যমে সাপের বিষয়টি তারা জানতে পারেন। পরে সংগঠনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখেন, সাপটি একটি জালে আটকে রয়েছে। পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

অনন্যা ফারিয়া আরও বলেন, উদ্ধারকৃত খৈয়া গোখরা সাপটি লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট এবং এর ওজন পাঁচ কেজির বেশি। সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারণে সাপের প্রাকৃতিক আবাসস্থলে পানি উঠে যাওয়ায় এটি নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এমআরএইচপি/এমএমকে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()