সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

হরিণের মাংস উদ্ধারে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তাসহ ৪

মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে শিকারিদের হামলায় আহত হয়েছেন বন বিভাগের স্টেশন কর্মকর্তাসহ চার সদস্য।

বাংলাদেশ

মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে শিকারিদের হামলায় আহত হয়েছেন বন বিভাগের স্টেশন কর্মকর্তাসহ চার সদস্য।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন অফিসার মো. শাহজাহান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকার সুন্দরবনের ইসহাকের চিলা নামকস্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারিদের একটি নৌকা আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুটি পাসহ ২০ কেজি হরিণের মাংস, দুই হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, একটি দা ও একটি ছুরি জব্দ করা হয়। পরে চোরা শিকারিদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সঙ্গে থাকা তিন বন প্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: মোংলায় বিক্রি করতে আনা সুন্ধী কচ্ছপ উদ্ধার

তিনি আরও বলেন, এ ঘটনায় সি-বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আবু হোসাইন সুমন/জেএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()