সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

গৃহবধূর ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে ১২০ নেতাকর্মী কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ফসল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে ১২০ নেতাকর্মী কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

স্থানীয়রা জানান, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা গ্রামের সাহেদা বেগম নামের এক কৃষকের ৩৩ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: নরসিংদীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

এসময় গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সম্পাদক কায়সার আলী সুমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠাণ্ডু, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শফিউল আলম হিরু ও হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুন্নবী ডিপটি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাহেদা বেগম নামের এক গৃহবধূ বলেন, মাত্র ৩৩ শতক জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না সেখানে ঝাঁপিয়ে পড়বো।

শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()