সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের ছোবলে আব্দুল্লাহ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, শুরুতে কবিরাজের কাছে নেওয়ায় হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রোববার (২ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার আইলহাঁস ইউনিয়নের

পরিবেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের ছোবলে আব্দুল্লাহ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, শুরুতে কবিরাজের কাছে নেওয়ায় হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রোববার (২ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার আইলহাঁস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আল আমিন জোয়ার্দ্দারের ছেলে। সে স্থানীয় ঘোলদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অন্ধকারে কী ঘটেছে তা বুঝতে না পারলেও কিছু সময়ের মধ্যে তার শরীরে বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। এরপর তাকে প্রথমে জিমনগর পাড়ার অর্জুন নামে এক কবিরাজের কাছে নেওয়া হয়। তিনি পরীক্ষা করে জানান, সাপে দংশনের কোনো আলামত নেই।

তবে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আরও একজন কবিরাজের কাছে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

আইলহাঁস ইউনিয়নের সদস্য আব্দুল হানিফ বলেন, 'ঘুমন্ত অবস্থায় শিশুটি সাপের দংশনের শিকার হয়। প্রথমে কবিরাজের কাছে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, 'সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অপমৃত্যুর মামলা হয়নি।'

হুসাইন মালিক/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()