সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

দূষণ মোকাবিলায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবেশ সংসদের উদ্যোগে 'বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান' শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন মল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা

পরিবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবেশ সংসদের উদ্যোগে 'বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান' শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন মল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ মোকাবিলায় বেশি করে দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণ এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও আদর্শ ক্যাম্পাসে পরিণত করা সম্ভব।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য দেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী এবং পরিবেশ সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম আবু রাফি।

আলোচনাপর্ব শেষে মল চত্বরে একটি বৈলাম গাছ এবং উপাচার্যের বাসভবন চত্বরে একটি দেশীয় লটকন গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()