সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

ঢাকা উত্তরের ২৯টি খাল দখলমুক্ত করা হবে: প্রশাসক

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

পরিবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (২৯ জুন) মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রশাসক এ ঘোষণা দেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা-আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব। নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে। যত বাধা-বিপত্তি আসুক না কেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খাল জনগণকে সঙ্গে নিয়ে দখলমুক্ত করা হবে।

এ সময় প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন পাঁচ লাখ বৃক্ষরোপণ করবে। এরই ধারাবাহিকতায় আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো।

তিনি সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীকে অনুরোধ করেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদবাগান অবশ্যই করবেন। তবে ছাদবাগান করতে গিয়ে যেন ডেঙ্গু পরিচিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এজন্য ছাদে থাকা প্রতিটি পাত্র কিংবা স্থানে জমে থাকা পানি ফেলে ছাদবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রশাসক নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। এই সরকার জনগণের সঙ্গে আছে এবং থাকবে। জনগনের জন্য যা ভালো তাই করবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()
ঢাকা উত্তরের ২৯টি খাল দখলমুক্ত করা হবে: প্রশাসক | দা এগ্রো নিউজ