সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো দক্ষিণ সিটি

সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

পরিবেশ

সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ​ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সব গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাগার। পাকিস্তান আমল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

​নগরীকে বাসযোগ্য করার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

বিগত সরকারগুলোর পরিবেশবিরোধী নীতির কারণে আজকের এই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই গাছ লাগাতে হবে। কারণ, টেকসই পরিবেশের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান হতাশাজনক উল্লেখ করে প্রশাসক বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষ প্রতিনিয়ত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে একদিনেই কোটি কোটি গাছ রোপণ সম্ভব, যা বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()