সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

বৃক্ষমেলায় ২ টাকায় মিলছে গাছের চারা

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে ফরিদপুরে চলছে ১৪ দিনব্যাপী বৃক্ষ মেলা। মেলায় ৩২টি স্টলের মধ্যে একটি স্টলে মাত্র ২ টাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হচ্ছে। স্টলটিতে একেবারে কম দামে চারা পাওয়ায় মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

পরিবেশ

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে ফরিদপুরে চলছে ১৪ দিনব্যাপী বৃক্ষ মেলা। মেলায় ৩২টি স্টলের মধ্যে একটি স্টলে মাত্র ২ টাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হচ্ছে। স্টলটিতে একেবারে কম দামে চারা পাওয়ায় মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

মেলায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) স্টলে হাইব্রিড বেগুন, গাঁদা ফুলের চারা বিক্রি করা হচ্ছে মাত্র ২ টাকা করে। এছাড়াও হাইব্রিড মরিচের 'তেজ গোল্ড' জাতের চারা বিক্রি হচ্ছে ২ টাকা ৫০ পয়সা দরে। স্টলটিতে বেগুনের 'পার ফল কিং' জাতের চারা একই দামে পাওয়া যাচ্ছে।

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) নামক স্টলটির সংশ্লিষ্টরা জানান, সব শ্রেণি-পেশার মানুষের নাগালের মধ্যে উন্নত জাতের চারা পৌঁছে দিতে এমন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বেশি বেশি মানুষকে বৃক্ষ ও সবজি চাষে উৎসাহিত করতেই স্বল্পমূল্যে এসব চারা বিক্রি করছেন তারা।

মেলায় আগত দর্শনার্থী মানিক কুমার জানান, স্টলটিতে মাত্র ২ টাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হচ্ছে। কম দামে চারা পাওয়ায় দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ বেড়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।

স্টলটির চারা বিক্রেতা সোহানুর রহমান বলেন, মাত্র দুই টাকায় চারা বিক্রি করার কারণে ক্রেতাদের আগ্রহ অনেক বেড়েছে। প্রতিদিনই অনেক মানুষ এই স্টল থেকে চারা কিনছেন। স্বল্পমূল্যে উন্নত জাতের চারা পাওয়ায় মেলায় আগত ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগ বৃক্ষরোপণ ও সবজি চাষে উৎসাহ সৃষ্টির জন্য ইতিবাচক।

বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, বৃক্ষ মেলায় বিভিন্ন গাছের চারা নিয়ে ৩২টি স্টল বসেছে। এই মেলায় প্রতিদিন লক্ষাধিক টাকার চারাগাছ বিক্রির আশা করছে বন বিভাগ।

রোববার (২ আগস্ট) ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের আয়োজনে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()
বৃক্ষমেলায় ২ টাকায় মিলছে গাছের চারা | দা এগ্রো নিউজ