সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে জ্যোৎস্না সিংহ (৩৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে চা পানের সময় তাকে সাপে কাটে।

পরিবেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে জ্যোৎস্না সিংহ (৩৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে চা পানের সময় তাকে সাপে কাটে।

জ্যোৎস্না সিংহ ওই এলাকার উত্তম চৌধুরীর স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন। শনিবার (১ আগস্ট) তার সৎকার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

নিহতের দেবর মানস কান্তি চৌধুরী জানান, রান্নাঘরের পাশের একটি কক্ষে বসে ছিলেন জ্যোৎস্না। হঠাৎ তার চিৎকার শুনে গিয়ে দেখি সাপে কেটেছে। দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষা করা হয়।

তিনি আরও বলেন, অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। শুক্রবার রাত ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষি নাগ বলেন, রাত পৌনে ৮টার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। রোগী বা তার স্বজনরা নিশ্চিত করে বলতে পারেননি কিসে কামড়েছে। সাপে কাটার নিশ্চিত কোনো লক্ষণও তখন পাওয়া যায়নি, যাকে আমরা 'আননোন বাইট' হিসেবে বিবেচনা করি। এরপরও রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা পর অবস্থার অবনতি হলে তাকে চমেকে রেফার করা হয়। পরে জানতে পারি, সেখানে তার মৃত্যু হয়েছে।

এমডিআইএইচ/এএমএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()