সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ টন: খাদ্য প্রতিমন্ত্রী

চলতি বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

ফসল

চলতি বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল (গ্লোবাল সাপ্লাই চেইন) স্বাভাবিক রাখতে সরকার অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চাল ও গম আমদানি অব্যাহত রেখেছে। রাশিয়া-ইউক্রেন এবং ইরান-ইসরায়েল যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতেও দেশের খাদ্য মজুত স্থিতিশীল রাখতে ধান-চাল সংগ্রহের পরিমাণ বাড়ানো হয়েছে।

মো. আব্দুল বারী বলেন, চলতি বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

তিনি বলেন, গত আমন মৌসুমে প্রাথমিকভাবে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও খাদ্য নিরাপত্তা মজুত বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, মাল্টি-সেক্টোরাল ফুড সিকিউরিটি রিস্ক মডেলিং ফ্রেমওয়ার্ক চালু করতে কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি ও জলবায়ু–সংক্রান্ত তথ্য সমন্বয়ের মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একমত হলে এ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

এমওএস/এমএএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()