দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমাতে, জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় তালগাছের চারা রোপণ করা হয়েছে। আইসিটি স্নাতক ও চাকরিজীবীদের পেশাজীবী সংগঠন আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশের রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল ৫টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব।
সভাপতিত্ব করেন আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশ রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটিইএসবির মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফিরোজ আলী।
এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইয়াকুব আলী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের রিয়াদ খান রাতুল, মো. লাবলু ও আফ্রিদী খানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
তালগাছের চারা রোপণ কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট।





মন্তব্য
(০)