সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

বিক্রির জন্য ট্রলারে নেওয়া হচ্ছিল ১৭ কচ্ছপ, আটক ১

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টিল ট্রলার থেকে ১৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় রেজাউল মৃধা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টিল ট্রলার থেকে ১৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় রেজাউল মৃধা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাটসংলগ্ন পানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ইঞ্জিনচালিত স্টিল ট্রলারে তল্লাশি চালানোর সময় পাটের বস্তাসহ পালানোর চেষ্টা করেন রাঙ্গাবালী উপজেলার মরাজাঙ্গী গ্রামের রেজাউল মৃধা। পরে তাকে আটক করা হয়।

অভিযানে ট্রলার থেকে ১৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। বন বিভাগের হিসাবে, উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মোট ওজন আনুমানিক ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বন বিভাগ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় আটক রেজাউল মৃধার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ১০/৩৪(খ) ধারায় এজাহার দায়ের করা হয়েছে।

তিনি জানান, উদ্ধার হওয়া ১৭টি কচ্ছপ পরবর্তীতে নদীতে অবমুক্ত করা হয়েছে।

মাহমুদ হাসান রায়হান/এমআইএইচএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()