সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

বাগেরহাটে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাটে আনুষ্ঠানিকবাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এই ধান সংগ্রহ উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

ফসল

বাগেরহাটে আনুষ্ঠানিকবাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এই ধান সংগ্রহ উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে ধান সংগ্রহ উদ্বোধনী কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন।

এসময় ধান বিক্রি করতে আসা কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে জেলায় ৩৬ টাকা কেজি দরে অর্থাৎ ১৪৪০ টাকা মণ দরে ৭ হাজার ৫১৩ টন ধান সংগ্রহ করবে সরকার। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১ হাজার ২১২ টন, কচুয়ায় ৮৫৩ টন, রামপালে ৫৩২ টন, ফকিরহাটে ৯৪৫ টন, মোল্লাহাটে ৯০৮ টন, চিতলমারীতে ১ হাজার ৩৬৩ টন ধান, মোরেলগঞ্জে ৯৭০ টন, সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি গুদামে ধান বিক্রি করতে হলে ময়েশ্চার সর্বোচ্চ ১৪ শতাংশ হতে হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, এবার আমরা শতভাগ ধান সংগ্রহ করতে চাই। প্রান্তিক কৃষকরা যাতে সরকারি গুদামে সহজে ধান বিক্রি করতে পারেন সেজন্য আমরা সব ধরনের নির্দেশনা দিয়েছি। আশাকরি কৃষকরা ভোগান্তি ছাড়াই ধান বিক্রি করতে পারবেন।

নাহিদ ফরাজী/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()