সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

বাবা-মায়ের সঙ্গে শেষ ঘুম ঘুমালো ১০ মাসের শিশু আরিয়ান

পটুয়াখালীর দশমিনায় বিষধর সাপের দংশনে আরিয়ান (১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

পরিবেশ

পটুয়াখালীর দশমিনায় বিষধর সাপের দংশনে আরিয়ান (১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল আরিয়ান। হঠাৎ শিশুটির চিৎকার শুনে তার বাবা-মা জেগে ওঠেন। পরে ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পান একটি বিষধর সাপ ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে। এসময় তাদের চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে দ্রুত আরিয়ানকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আরমান মিয়া বলেন, ‌'আমার ছেলে আমাদের পাশেই ঘুমিয়ে ছিল। হঠাৎ চিৎকার করলে আমরা উঠে দেখি তার পাশে একটি সাপ রয়েছে। পরে প্রতিবেশীরা এসে সাপটিকে মেরে ফেলে।'

তিনি আরও বলেন, 'ছেলের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।'

সাপের দংশনে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শওকত ওসমান।

তিনি বলেন, 'রাত ৯টা ২০ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানান, তাকে সাপে কামড় দিয়েছে। তার হাতে সাপের দংশনের চিহ্ন পাওয়া গেছে। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।'

মাহমুদ হাসান রায়হান/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()