সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

আমনক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধানক্ষেতে হানা দিয়েছে কারেন্ট পোকা ও নেকব্লাস্ট। এতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। পোকা দমনে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন তারা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, কারেন্ট পোকার আক্রমণ ঘটেনি।

ফসল

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধানক্ষেতে হানা দিয়েছে কারেন্ট পোকা ও নেকব্লাস্ট। এতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। পোকা দমনে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন তারা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, কারেন্ট পোকার আক্রমণ ঘটেনি।

কৃষি অফিস জানায়, চলতি আমন মৌসুমে পুঠিয়া উপজেলার ৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এবার ৭৫, ৮৭ এবং ৯৪ জাতের ধানের চাষ বেশি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নলপুকুরিয়া মাঠসহ পাশের এলাকার প্রায় ৩০০ বিঘা জমিতে কারেন্ট পোকা ও নেকব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। বিভিন্ন কোম্পানির কীটনাশক দিয়েও ধান নষ্ট হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিগগির ব্যবস্থা না নিলে লোকসান গুণতে হবে চাষিদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি ধানের শীষ ঠিকই আছে কিন্তু কোন শীষেই ধানের খোসার মধ্যে চাল নেই। শীষের গোঁড়ায় কালো-সাদা দাগ আছে। মূলত এসব ধানের প্রতিটি থোকায় ধান নেই, আছে চিটা।

উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কৃষক হেমায়েত জানান, এ মাঠে কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ। কিন্তু দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তার দেখা মেলে না। আমরাও তাকে চিনি না।

ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবীর হাসান জাগো নিউজকে বলেন, শাহিনুর নামের একজন কৃষি কর্মকর্তা নতুন এসেছে। তিনি এলাকার সবকিছু গুছিয়ে না নিতেই কারেন্ট পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি।

এদিকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর রহমান জাগো নিউজকে বলেন, ওই মাঠে কারেন্ট পোকার আক্রমণ ঘটেনি। তবে বিএলবি রোগের আক্রমণ হতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
আমনক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক | দা এগ্রো নিউজ