সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

৩ বছরের শিশুকে ভালুকের খাঁচায় ফেলে দিলেন মা

শিশুদের বিভিন্ন ধরনের প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চিড়িয়াখানায় নিয়ে যান বাবা-মায়েরা। এতে শিশুরা যেমন নানা প্রাণী সম্পর্কে জানতে পারে তেমনি তাদের সময়ও বেশ মজায় মজায় কেটে যায়। কিন্তু সম্প্রতি একটি ভিডিও দেখে সবাই হতবাক হয়ে গেছেন।

শিশুদের বিভিন্ন ধরনের প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চিড়িয়াখানায় নিয়ে যান বাবা-মায়েরা। এতে শিশুরা যেমন নানা প্রাণী সম্পর্কে জানতে পারে তেমনি তাদের সময়ও বেশ মজায় মজায় কেটে যায়। কিন্তু সম্প্রতি একটি ভিডিও দেখে সবাই হতবাক হয়ে গেছেন।

ওই ভিডিওতে দেখা গেছে, চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া এক নারী নিজের তিন বছর বয়সী মেয়েকে ভালুকের খাঁচায় ফেলে দিয়েছেন। এই ঘটনা ঘটেছে উজবেকিস্তানের একটি চিড়িয়াখানায়।

তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাশকেন্ত চিড়িয়াখানায় মা তার মেয়েকে নিয়ে ভালুকের খাঁচার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি রেলিংয়ের ওপর দিয়ে শিশুটিকে খাঁচার ভেতরে ফেলে দেন। একটি ভালুক সে সময় সেখানে হাঁটাচলা করছিল।

হঠাৎ করেই শিশুটি খাঁচায় পড়ে যাওয়ায় ভালুকটি ভয়ে দূরে সরে যায়। আর ওই নারীও তার বাচ্চাকে খাঁচায় ফেলে দেওয়ার পর খুব স্বাভাবিক ভাবেই সেখান থেকে হেঁটে চলে যান। যেন কিছুই ঘটেনি।

শিশুটিকে প্রায় ১৬ ফুট নিচে ফেলে দেওয়া হয়েছিল। সৌভাগ্যবশত ভালুকটি শিশুটির কোনো ক্ষতি করেনি। এই ঘটনার অল্প সময়ের মধ্যেই চিড়িয়াখানার কর্মীরা সেখানে উপস্থিত হন। তারা সঙ্গে সঙ্গেই শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন। ভিডিওতে দেখা গেছে, ছয়জন কর্মী সেখানে ছুটে আসেন এবং একজন শিশুটিকে কোলে তুলে নিয়েছেন।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির মাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

এদিকে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাথায় আঘাত পেয়েছে এবং পড়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানে কেটে গেছে।

চিড়িয়াখানার এক মুখপাত্র বলেন, এক নারী চিড়িয়াখানায় আসা অন্যান্য লোকজনের সামনেই একটি ছোট শিশুকে ভালুকের খাঁচায় ফেলে দেন। তার উদ্দেশ কী ছিল সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

টিটিএন/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()