সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

১৬ ঘণ্টার চেষ্টায় ৫০ ফুট গভীর কুয়া থেকে উদ্ধার করা হল হাতিটিকে

১৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৫০ ফুট গভীর একটি কূপ থেকে উদ্ধার করা হয়েছে একটি হাতিকে। খবর- এনডিটিভি।

পরিবেশ

১৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৫০ ফুট গভীর একটি কূপ থেকে উদ্ধার করা হয়েছে একটি হাতিকে। খবর- এনডিটিভি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের তামিলনাড়ু রাজ্যের ধর্মপুরী জেলার পাঞ্চাপাল্লি গ্রামে ঘটে এ ঘটনা। আগেরদিন (বৃহস্পতিবার) শস্যক্ষেতের কূপে পড়ে যায় হাতিটি। কূপটির মালিক ভেঙ্কাটাচালাম নামে এক স্থানীয় কৃষক।

স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভেঙ্কাটাচালাম নামে ওই কৃষক ক্রমাগত হাতির ডাক শুনে সেটিকে খুঁজতে বের হন। একপর্যায়ে কূপের ভেতর তাকালে তিনি হাতিটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বন বিভাগের কর্মীরাও। এরপর ক্রেনের সাহায্যে হাতিটিকে টেনে তোলা হয়।

এ সময় ঘটনাস্থলে পশু চিকিৎসক ও অ্যাক্টিভিস্টরাও উপস্থিত ছিলেন।

হাতিটিকে উদ্ধারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, টেনে তোলার সময় সম্পূর্ণ শান্ত ছিল বিশালাকৃতির প্রাণীটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধারকারীদের প্রশংসা করেছেন অনেকেই।

উদ্ধারকাজে অংশ নেয়া ভারতীয় বন কর্মকর্তা পারভিন কাসওয়ান বলেন, 'দীর্ঘক্ষণ উদ্ধার কার্যক্রমের মাধ্যমে হাতিটিকে উদ্ধার করে বন বিভাগ। এ সময় হাতিটিকে খাবারও দেয়া হয়। কূপটি ছিল ৫০ ফুট গভীর।'

#WATCH Tamil Nadu: The female elephant calf that fell down a well in Panchapalli Village of Dharmapuri district yesterday, was safely rescued last night after a 16-hour long rescue operation by Fire department officials. https://t.co/Vgs1foKgeR pic.twitter.com/mBWe3XkODP

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()